আজ আমি খুবই খুশি যে মাত্র ৫ দিনে আমার কোনো পরিকল্পনা বস্তবায়ন বা শুরু করতে পেড়েছি । পরিকল্পনাটি হলো এমন একি website বানানো যে আমার প্রতিটি দিনের আমলনামা থাকবে। যা আমি অনেক অনেক বছর পরও দেখতে পারবো । অতিত ও বর্তমান তুলনা করতে পারবো । যদি ফেমাস হই পাবলিকেও দেখাতে পারবো । চলুন প্রথমেই জানি কেন , কিভাবে ও কোন উদ্দেশ্যে website টি বানালাম।
কিভাবে আইডিয়া টা মাথায় এলো , কিভাবে কি করলাম
আমার মাথায় যে কত সহস্র আইডিয়া ঘুরপাক খায় তা বলে শেষ করা যাবে না । তেমনই ৩১ শে আগষ্ট ২০২৬ আমার অনার্স ৪র্থ বর্ষের রেজাল্ট দেওয়ার পর হঠাৎ মনে হলো মহৎ ব্যক্তিদের মতো নিজের আত্মজীবনী লিখা শুরু করি । আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমি অবশ্যই আমার আত্মজীবনী এমন ভাবে লিখতে পারি যা আগে কেউ করে নি বা ভাবে নি । যেমন ভাবা তেমন কাজ পরের দিন ১ সেপ্টেম্বর আমি ওয়েবসাইট বানানো শুরু করে দিই । আমার আগেই ডোমেইন হোস্টিং ক্রয় করা ছিলো । যেটা আমার সহস্র অসফল আইডিয়া থেকে একটি আইডিয়ার জন্য কিনেছিলাম । আমি এমন একটি বানাতে চেয়েছিলাম যেখানে হিসাববিজ্ঞান সম্পর্কে সকল প্রশ্ন , উত্তর , টুলস যা কিছু দরকার সবকিছুই থাকবে । সেই প্রজেক্ট অবশ্য ৫ বছর যাবৎ under construction রয়েছে । যদি ভবিষ্যতে এটি থাকে অবশ্যই দেখতে পারবেন । ওয়েবসাইটটি হলো https://accountingispani.com/ । আর এরই সাবডোমেইন https://mylife.accountingispani.com/ দিয়ে আমার আত্মজীবনী লিখা শুরু।
উদ্দেশ্য
এই ওয়েবসাইট বানানোর কিছু মুখ্য ও গৌণ উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা যাক।
- আমার অলস লাইফের লাগাম টানা ও দৈনিক কাজকর্মের জবাদদিহিতা সৃষ্টি করা ।
- বর্তমানে আমার লক্ষ্য BCS, যদি আমি ক্যাডার হতে পারি বা অন্যকোনো ভাবে সফল হতে পারি তবে আমার দৈনিক কার্যবলির রেকর্ড সবার সামনে তুলে ধরা ।
- অসফল হলে নিজের কার্রক্রম বিচার বিশ্লেষণ করা ।
- ভবিষ্যতে হয়তো এটাই আমার একটা startup হবে । আমি সবার জন্য নিজের ডেইলি রেকর্ড রাখার মতো একটি প্লাটফ্রম বানাবো।
আমি এখন থেকে আমার প্রতিদিনের কাজ ও ভাবনা গুলোকে রের্কড রাখা শুরু করলাম।
আজকের দিন
আজ দিনটা খুব একটা সফল ছিলো না । যথারিতি আমার পড়তে বসা হয়ে ওঠেনি । তবে খুশির বিষয় আজ প্রায় ১ মাস পর আমি ঘন্টাখানিক পড়েছি । আরো খুশির বিষয় আমার আত্মজিবনি website রেডি এবং প্রথম দিনটা রের্কড করলাম ।
প্রথম দিনের looks কেমন ছিলো তার screenshot রেখে দিই । কারন ভবিষ্যতে অবশ্যই আমি ডিজাইন বদলাবো । স্মৃতি রাখা উচিত।


Tense
প্রথম পোস্ট , অনেক দিন পর পড়তে বসেছি , এই ওয়েবসাইটের প্রথম পোস্ট টেমপ্লেট বানাতে পেড়েছি ।
বেশী সময় পড়া হয় নি , পড়ার টার্গেট পূরণ হয় নি , না ঘুমানোর ইচ্ছা থাকা সত্তেও দিনে ঘুমিয়েছি ।
| Type | Hours | Remark |
|---|---|---|
|
Study
|
1 | Tense |
|
Mobile Use
|
9 | Facebook , efootball , youtube , coc |
|
Computer
|
1 | coding the templete for post |
Financial Reports
Income, expenses and daily financial balance