1 October 2026, Thursday

✦
Daily Record
A snapshot of this day
✦
DAY RATING
Good Day
+3 / 5
-5 0 +5
◎ Overview

Monthly Overview

নতুন মাস শুরু । আমার ডেইলি রের্কড রাখার প্রথম মাস সম্পন্ন হলো । প্রথম মাসে এটা আমাকে কিছুৃটা হলেও সাহায্য করেছে । এখন ‍লিখার জন্য হলেও আমি পড়তে বসি । যেখানে আগে পড়তেই বসতাম না একদিন পড়লে ১০-১৫ দিন আর পড়ার দিকে যেতাম না। যাই হোক এই website আমাকে কিছুটা হলেও অসলতা কাটাতে সাহায্য করেছে ।

গত মাসে বলার মতো কিছু ঘটে নি । আমার টোটাল ইনকাম ছিলো ১৮,১০০ টাকা । আর এই ওয়েব সাইট শুরু করার পর ব্যয় হয়েছে মোট ৮,৯৪০ টাকা । বাকি ১০,০০০ টাকা যে কই আছে আমি নিজেও জানি না । যাই হোক পরের মাস থেকে আরো ভালো করে হিসাব রাখা যাবে । আমার আয় সব পোলাপান পড়িয়েই । তবে বর্তমানে ইনকাম কম । কারণ SSC & HSC শেষ। আমার সব ছাত্র-ছাত্রীই SSC & HSC এর । আশাকরি নতুন ব্যাচ হয়ে যাবে HSC Admission শেষ হলে ।

গত মাসে পড়ালেখা ভালোই হয়েছে । পরিক্ষা চলাকালীন ছাড়া এমন একটানা আমি কখনোই পড়ি নাই । যদিও ৫ ঘন্টা পড়ার টার্গেট একদিনও পূরণ করতে পারি নি । সর্বোচ্চ পড়েছি ৩ ঘন্টা । যাই হোক এই মাসে ইনশাআল্লা আরো বেশী পড়তে পারবো ।

পরিশেষে বলা যায় মাসটা ভালোই কাটলো । ভালোকিছু করার শুরুটা বুঝি শুরু হয়ে গেলো ।

This Month Target

এইমাসে টার্গেট ছিলো English Grammar শেষ করা হয় নি । আরো ৭-৮ দিন লাগবে হয়তো । যাই হোক এই মাসে বাকি English grammar এবং তার সাথে বাংলা ব্যাকরণ অংশ শেষ করবো ইনশাআল্লাহ।

আজকের দিন

আজকের দিনটা খুব একটা ভালো যায় নি । সকালে ৮:৩০ এর দিকে ঘুমিয়েছি আর ১২:৩০ এ উঠেছি । দিন তো এখানেই শেষ । দুপুরে নামাজের পড় যা একটু পড়েছিলাম । যাইহোক এই মাসে আমার ৫ ঘন্টা পড়ার টার্গেট টা পুরণ করা হলো না ।

✧ Learning

Narration , some Proverbs and analogy

✓ Success

2 ঘন্টা পড়া

! Failure

‍৭ ঘন্টা মোবাইল টিপা, দিনে অনেক ঘুমানো , ৫ ঘন্টা পড়তে না পাড়া

◷
Time Usage
How I spent my time today
Type Hours Remark
• Study
2 Narration , some Proverbs and analogy
• Mobile Use
7 Facebook , efootball , youtube
• Computer
0
৳

Financial Reports

Income, expenses and daily financial balance

↑
Income Money received
+৳1,000.00
Tuition fee
=
Net Balance Surplus
+৳1,000.00

Leave a Reply