14 September 2026, Monday

✦
Daily Record
A snapshot of this day
✦
DAY RATING
Slightly Good
+1 / 5
-5 0 +5
◎ Overview

আজকের দিনটিও পরিকল্পনা অনুযায়ী গেলো না । আমি দিনের বেশিরভাগ সময়ই মোবাইলে ব্যয় করি । আমাকে যে করেই হোক মোবাইল ব্যবহার কমাতে হবে । আজও আমি ১১ ঘন্টা মোবাইল ব্যবহার করেছি যার বেশিরভাগ সময় ( প্রায় ৫ ঘন্টা) ফেজবুকে ছিলাম । ইনশাআল্লাহ কাল মোবাইল ব্যবহার কমানোর চেষ্টা করবো ।

আজ একটি প্লান মাথায় আসলো–

আমি একটি Graphics Tablet & Drawing Pad কিনবো । তারপর আমি আমার স্থগিত থাকা পরিকল্পনা – অনলাইন শিক্ষক হওয়া আবার শুরু করবো । যেহেতু ডিজিটাল বোর্ড বা প্যানেলের দাম অনেক – আমার সাধ্যের বাইরে । তাই Graphics Tablet দিয়েই শুরু করা যাক । আশাকরি Digital Board -এর কাজ গুলো পেন ট্যাব ‍ও কম্পিউটার দিয়ে করতে পারবো । আর যদি চাকরি-বাকরি না হয় তাহলে আমি অফলাইনেও একটি Digital Classroom বানাতে পরবো । Board যেহেতু অনেক দাম আমি একটি প্রজেক্টর কিনে এই পেন প্যাডের সাহায্যে digital board এর সব কাজ করতে পারবো । দেখা যাক কাল একটি Graphics Tablet অর্ডার করবো ।

একটি সিন্ধান্ত

আমার অনার্সের রেজাল্ট তো দিয়েছে কয়েকদিন আগে । আমার ৪ বছরের সম্মিলিত CGPA হলো 3.22 । আমি জানি কিছু চাকরি ও এডমিশনে মিনিমাম 3.25 চাওয়া হয় তবে আমার 3.22 । অর্থ্যাৎে এখনি একটি লিমিটেশন থেকে গেলো তাও আমার মাত্র 0.03 এর জন্য । আমি চেয়েছিলাম খাতা রিচেক করি । NU একটি বিষয় রিচেক করতে ১২০০ টাকা চার্জ করে । আমি ক্যালকুলেশন করে দেখলাম আমার সবমিলিয়ে ৩/৪ ধাপ রেজাল্ট বাড়লে 3.25 হবে । ( যেমন: ‍A to A+ এক ধাপ ) । ৪র্থ বর্ষে থিউরি বিষয়গুলো খুব ভালো লিখেছেলাম । আশা ছিলো কমপক্ষে A- আসবে ।কিন্তু এসেছে C+ , B- ,B ,B+ ।এখানে C+ এর টা রিচেক দিলে অবশ্যই বাড়ার কথা । অপরদিকে ৪টি ম্যাথ বিষয়ের দুটি ম্যাথ খুবই ভালো হয়েছিলো । একটিতে A+ আসলেও আপরটিতে B এসেছে ।

তো কথার মধ্যে কথা হলো এই দুটি বিষয়ে ফল একদমি আশানুরুপ হয় নি । রিচেক দিলে বদলানোর কথা । আরো থিউরিগুলোতেও কম তবে মেনে নেওয়া যায়। আমাকে 3.25 পেতে ৩ টি বিষয় চ্যালেন্জ করতে হবে । টাকা যাবে 3600+ । আমি সিদ্ধান্ত নিলাম চ্যালেন্জ না করে ওই টাকা দিয়ে Graphics Tablet । জানি না এই সিদ্ধান্ত ভবিষ্যতে আমার জন্য কি বয়ে আনবে । দেখা যাক ।

✧ Learning

Airticle of Time , place and movement

✓ Success

১ ঘন্টা পড়া

! Failure

লম্বা সময় পড়ি নি , দিনে ঘুমিয়েছি , ১১ ঘন্টা মোবাইল ব্যবহার

◷
Time Usage
How I spent my time today
Type Hours Remark
• Study
1 Airticle of Time , place and movement
• Mobile Use
11 Facebook , efootball , youtube
• Computer
0

Leave a Reply