15 September 2026, Tuesday

✦
Daily Record
A snapshot of this day
✦
DAY RATING
Balanced Day
0 / 5
-5 0 +5
◎ Overview

আজকের দিনটাও অলসভাবে কেটে গেলো । শুয়ে , বসে মোবাইল টিপতে যে কি মজা । এছাড়া আর কিছুই করতে মন চায় না । দুপুরের দিকে একটু আবার বিকেলে একটু পড়েছি । কতক্ষন পড়লাম বড়কথা নয় , দুইবার পড়তে বসেছি এটাই আমার সফলতা ।

A plan

আমি রাতে আগে আগে ঘুমানো চেষ্টা করলেও ১২ টার আগে আর ঘুম আসে না । আবার সকালে ৫ টা ১০ এ নামাজ পড়ে টিউশন । এসবের পর দিনে না ঘুমিয়ে আর পারা যায় না । সারাদিনই ঘুমাই আমি । আমাকে যে করে হোক আগে ঘুমাতে হবে । তাই আজ থেকেই রাতে এই ডেইলি ব্লগ লিখা ছাড়া আর কম্পিউটার – মোবাইল ব্যবহার করবো না । মাগরিবের পর টিউশন , তারপর ইশা তারপর খাওয়া । এরপরই আমার দৈনিক আমলনামা লিখা । এর পর সুরা মূলক । তারপর পড়বো English Vocabulary। এসব করলে অবশ্যই ১০ টার আশেপালে ঘুম আসার কথা ।

কোন ভোকাবুলারি পড়বো । জানি না । তবে আমার কাছে বিদ্যাবারির ‍দিপ্ত স্যারেরে শিট আসে সেটি দিয়েই শুরু করবো । আসলে আমি বিদ্যাবারির BCS কোর্স নিয়েছিলাম । কিন্তু ক্লাস করা হয় নি । কারণ তাদের ক্লাস টাইমে আমার টিউশন থাকে। ভেবেছিলাম ৪র্থ বর্ষের পরিক্ষা শেষে ক্লাসগুলো করবো । তা আর হয়ে উঠতেছে না । সামনে সকল ক্লাস গুলো করার পরিকল্পনা আছে । তো কথার মাধ্যে কথা হলো English Vocabulary শুরু করা যাক ‍দিপ্ত স্যারেরে শিটের সাথে ।

✧ Learning

Preposition

✓ Success

১ ঘন্টা পড়া ,

! Failure

দিনে ঘুমানো , ১০ ঘন্টা মোবাইল ব্যবহার ,

◷
Time Usage
How I spent my time today
Type Hours Remark
• Study
1 preposition
• Mobile Use
10 Facebook , youtube , efootball , coc
• Computer
0
৳

Financial Reports

Income, expenses and daily financial balance

↑
Income Money received
+৳700.00
tuition fee
=
Net Balance Surplus
+৳700.00

Leave a Reply