10 September 2026, Thursday

✦
Daily Record
A snapshot of this day
✦
DAY RATING
Slightly Good
+1 / 5
-5 0 +5
◎ Overview

আমি আজও টার্গেট মতো পড়তে পারি নি। সকাল সকাল নতুন রিলিজ হওয়া টার্কিস ঐতিহাসিক সিরিজ ask ve takht ( ভালোবাসা ও সিংহাসন) দেখলাম। মেহমেদ বোজদ্যাক কতৃক নির্মিত সিরিজ এটি । তিনি দিরিলিস আর্তুগ্রুল তারপর কুরুলুস ওসমান এরপর কুরুলুস ওরহান সিরিজ শেষ করার পর নতুন সিরিজ হাতে নিয়েছেন ask ve takht . আগের ৩ টি সিরিজ যেহেতু দেখেছি তাই এটিও দেখা শুরু করলাম । সিরিজটি সেলজুক (রোম) এর সর্বশ্রেষ্ট সুলতান আলাউদ্দিন কায়কোবাদ-১ এর জিবনি নিয়ে নির্মিত । যদিও তার জিবন ছিলো যুদ্ধ আর রাজনীতিতে ভরা তবে এই সিরিজটির মূল থিম হলো প্রেম । তার সাথে কোনো এক খ্রিস্টান রাজকন্যা দ্যাসতেনার প্রেম । আমি জানি না কেন তুর্কিতে মহান সুলতানদের যুদ্ধ রাজনীতি পাশে রেখে তাদের প্রেম নিয়ে সিরিজ করতে হয় । যেমন অটোমানদের শ্রেষ্ট সুলতান সুলাইমান – যে সারাজিবন ছিলো যুদ্ধ নিয়ে কিন্তু সিরিজ হয়েছে হুররাম সুলতানা ( যে দাসী ছিলো ) তার সাথে প্রেম নিয়ে । হয়তো বেশি দর্শক প্রেমে পাওয়া যায় তাই এমন । যাই হোক প্রথম পর্ব ভালোই ছিলো সুলতান আলাউদ্দিন ১০ বছর যাবৎ বন্দি তার ভাই মারা যাওয়াতে সে মুক্তি পায় এবং সুলতান হয় – এরকম ভাবেই সিরিজ টি শুরু হলো । দেখে মনে হলো শুধু প্রেম নয় যুদ্ধ ও রাজনীতিতে ও ফোকাস থাকবে। দেখি কি হয় ।

তবে আমি আছি সুলতান মেহমেদ নিয়ে তৈরী সিরিজ Mehmed: Fetihler Sultanı – এর ৪র্থ সিজিনের অপেক্ষায় । এটিই আমার দেখা সেরা হিসটোরিক্যাল সিরিজ । যেখানে রাজনীতি আর যুদ্ধই মূল থিম, প্রেম নয় ।

যাই হোক এরপর বিকালে আমি ঘন্টাখানিক পড়েছি। তারপর আমি আমার হিসাবকিতাব রাখার জন্য একটি পেজ বানিয়েছে যাতে আমার দৈনিক, মাসিক , বার্ষিক আয়-ব্যায় দেখতে পারি । লিংক Financil Reports.

কাল শুক্রবার ইনশাআল্লাহ আমাকে মোবাইলে ২ ঘন্টা ও পড়া ১০ ঘন্টা করতে হবে। এখনতো মোবাইল চালাই ১১-১২ ঘন্টা ।

First Look of financial reports
First Look of financial reports
✧ Learning

Conditional Sentence

✓ Success

টানা ৩ দিন যাবৎ পড়তে বসা । financial codition দেখানোর পেজ বানানো

! Failure

মোবাইল ১২ ঘন্টা ব্যবহার , লম্বা সময় ধরে পড়তে না পারা

◷
Time Usage
How I spent my time today
Type Hours Remark
• Study
1 Conditional Sentence
• Mobile Use
12 facebook, efootball , telegram, youtube, coc
• Computer
1 আমার আয়-ব্যায় দেখানোর জন্য একটা archive বানানো
▶

What I Watched

Movies and series I watched today

ask ve takht ep 1

Leave a Reply