11 September 2026, Friday

✦
Daily Record
A snapshot of this day
✦
DAY RATING
Balanced Day
0 / 5
-5 0 +5
◎ Overview

আজকের দিনেও নিজের অভ্যাস বদলাতে ব্যর্থ হলাম । আমি আজ ১২ ঘন্টা মোবাইল চালিয়েছি যার ৫.৫ ঘন্টা ফেসবুক । যদিও ২ ঘন্টা পড়েছি এটা ৪র্থ বর্ষ পরিক্ষা শেষ হওয়ার পর আমার বেস্ট পড়া । আজ শুক্রবার দিনটা অন্যদিনের চেয়েও বোরিং ছিলো । আজ তো কোন টিউশন ও ছিলো না । তাই সারাদিন কারো সাথে কথাও হয় নি । ঘুরতেও বের হই নি কারণ বন্ধু জিহাদ আসে নি । ও চাকরি করে । যে শুক্রবার গ্রামে আসে সেই শুক্রবারই ঘুরতে বের হই। তাছারা ঘরেই থাকি । শুধু নামাজ পরতে মসজিদে যাই । ছোটকাল থেকেই আমার বন্ধু বান্ধব কম । কারণ আমি কম কথা বলি । সবর্দা আমার একজন অথবা দুজন করে বন্ধু থাকে । এর বেশি না । যেমন হাই স্কুলে ছিলো শাওন , জিহাদ । কলেজে উঠে হলো আলী ও রাকিব । অনার্সে ছিলো আলিম । এদের সকলের মধ্যে একটি বিষয় কমন , সেটি হলো এরা সবাই পরিক্ষায় আমার সামনে বা পিছে ছিলো । আসলে আমি অষ্টম শ্রেনি হতে পরিক্ষা বা বিশেষ কারণ ছাড়া স্কুলে বা কলেজে যাই নি । শুধু পরিক্ষায় গিয়েছি তাই বন্ধুও পরিক্ষার সামনে পিছনের জন । এমনা যে শুধু এরাই বন্ধু আরো ফরমাল বন্ধু তো ছিলোই কিন্তু এরা হলো বিশেষ বন্ধু।

তেমনি ভাবে পড়ালেখার বাইরেও আমার বন্ধুকম ই । বর্তমানে এমনই বন্ধু হলো জিহাদ । যে গ্রামে আসলে আমাকে ফোন দেয় এবং শুধু মাত্র তখনই আমি বাড়ি থেকে বের হই । এছাড়াও গ্রামে বন্ধুর তো অভাব নেই তবে আমাকে ফোন দিয়ে বের করবে এমন নেই ।

যাই হোক এই শুক্রবার মোবাইল আর ঘুমেই শেষ । ইনশাআল্লাহ in future আমি অলসতা কাটাতে পাড়বো ।

✧ Learning

Adjective , Adverb

✓ Success

২ ঘন্টা পড়া ,

! Failure

১২ ঘন্টা মোবাইল চালানো , লম্বা সময় না পড়া

◷
Time Usage
How I spent my time today
Type Hours Remark
• Study
2 Adjective , Adverb
• Mobile Use
12 facebook, efootball, youtube, coc
• Computer
0

Leave a Reply